1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহী মহানগরীতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার সকাল ১০টার দিকে নগর বিএনপি এ গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, রাসিব মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদল সম্পাদক শফিকুল ইসলাম সমাপ্ত প্রমূখ। প্রধান অতিথির

 

বক্তব্যে মিনু বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে আওয়ামী লীগ সরকার ভুল করেছে। এই অবৈধ সরকারের অবৈধ রায় জনগণ মেনে নিবে না। তাই জনগণ খালেদাকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়েছেন। দেশের জনগণই খালেদাকে কারামুক্ত করবেন। আন্দোলন করে সরকারের পতন করা হবে।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team