1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেছেন তার আইনজীবীরা।
রাজধানীর বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা ২৫ মিনিটে যুক্তি উপস্থাপন শুরু হয়।
এর আগে সকাল ১১টা ৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হন।
বুধবার প্রথম দিনের যুক্তি উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান।
মঙ্গলবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। দুর্নীতি দমন কমিশনের প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল এ মামলার অনুসন্ধান প্রতিবেদন ও এজাহার পড়ার মধ্য দিয়ে যুক্তি উপস্থাপন শুরু করেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team