1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

  • প্রকাশের সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গিয়াস উদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (০৩ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের মৃত ইমান আলীর ছেলে গিয়াস উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ২০১৩ সালের ১৭ অক্টোবর রাত ১টার দিকে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে স্ত্রী আমেনা খাতুনকে (৩৭) হত্যা করে স্বামী গিয়াস উদ্দিন। পরে ভেড়ামারা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। হত্যাকাণ্ডের দিনই এলাকাবাসী গিয়াসকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে এ ঘটনায় ২০১৩ সালের ১৮ অক্টোবর নিহতের ভাই লিটন শেখ বাদী হয়ে ভেড়ামারা থানার একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে ৩ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন। সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করে বলেন, স্ত্রী হত্যা মামলায় স্বামীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team