1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কুষ্টিয়ায় ইজিবাইক চাপায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

কুষ্টিয়ায় ইজিবাইক চাপায় নিহত ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া ডাকেরবাড়ি এলাকায় ইজিবাইক চাপায় জুয়াদ আলী (৪৫) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভেড়ামার-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়াদ আলী জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, দুপুরে জুয়াদ আলী ভেড়ামারা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে সাতবাড়িয়া ডাকেরবাড়ি এলাকায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে ভেড়ামারা ষোলদাগ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team