1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ৭টায় বর্ণাঢ্য র‌্যালীটি সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বের হয়ে পৈলানপুর, চাঁদমারী মোড়, লাইব্রেরী বাজার, পুলিশ লাইন, আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে সরকারি এডওয়ার্ড কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু।

সন্ধ্যায় কাশমেরী রেস্টুরেন্টে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল।

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার সভাপতি প্রফেসর ড. মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. আলাউদ্দিন পরাগের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা উকিল বার সমিতির সাবেক সভাপতি অ্যাড. আমিনুল ইসলাম পটল, পাবনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লি. এর সিনিয়র সহসভাপতি ফরিদুল ইসলাম, প্রফেসর অলিউল ইসলাম।

অনুষ্ঠানে ইঞ্জি. আবুল কালাম আজাদ ও সহকারী অধ্যাপক শফিকু রহমান শান্ত’র সম্পদনায় এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মরণিকা “ভোরের পাখির” মোড়ক উন্মোচন করা হয় এবং ডা: নাজমুল হকের পরিচালনায় এডওয়ার্ড ফিটনেস ক্লাবের সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় এডওয়ার্ড ফিটনেস ক্লাবের উপদেষ্টা শ্রী উত্তম কুমার কুন্ডু, এস.এম ইদ্রিস আলী, আবু বকর; অধ্যক্ষ তেলাওয়াত হোসেন, নুরুন্নবী খান হুমু, সাংগঠনিক সম্পাদক নূর-এ-ইসলাম উজ্জল, সোহানুর রহমান সোহান বিশ্বাস, এডওয়ার্ড ফিটনেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য ও সাধারণ সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team