1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত; বাবা আহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত; বাবা আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯

পাবনা প্রতিনিধি: পাবনা ঈশ্বরদীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিয়া খাতুন (২৩) ওই ইউনিয়নের আজ্জলতলা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী।
আহত তার বাবা আশরাফুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে আশরাফুল ইসলাম তার মেয়ে পিয়াকে নিয়ে মোটরসাইকেলে নিজের বাড়ি যাচ্ছিলেন। বাঁশেরবাদা বাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিয়া নিহত ও তার বাবা আশরাফুল আহত হন।

ঈশ^রদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা  জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও, চালককে আটক করা যায়নি।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team