1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

আদমদীঘিতে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সুরুজ হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি সিম জব্দ করা হয়।

ডিএনসি সূত্রে জানা যায়, বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত আদমদীঘি থানাধীন ইসবপুর গ্রামের ডি জি এম ব্রিকস নামীয় ইটভাটার সামনে তিলকপুর-সান্তাহার হবির মোড়গামী পাকা সড়কে অভিযান চালানো হয়। অভিযানকালে নম্বরবিহীন একটি যাত্রীবাহী সিএনজির ভেতরে ড্রাইভারের ডান পাশে বসা যাত্রী মো. সুরুজ হোসেনের কোমরের সামনে বিশেষ কৌশলে বাঁধা একটি সিনথেটিক ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার সুরুজ হোসেন নওগাঁ সদর উপজেলার পার বয়লা গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।

ডিএনসি আরও জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে একটি Marlax ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন ও একটি সিম রয়েছে, যা মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ডিএনসি বগুড়ার পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক নির্মূলে ডিএনসি বগুড়া ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team