1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে চোলাইমদ ও টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘির ইয়ার্ড কলোনির মো. বারেক মোল্লার ছেলে মো. রুবেল মোল্লা (৩৬), সান্তাহার নতুন বাজার এলাকার মৃত শ্রী রায়ের ছেলে শ্রী বিষ্ণুদেব রায় (৭০) এবং সান্তাহার ঘোড়ঘাট এলাকার মৃত সুরেণ রায়ের ছেলে স্বপন রায় (৩৫)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে চার লিটার চোলাইমদ ও পাঁচটি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত রুবেল মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং বিষ্ণুদেব রায় ও স্বপন রায়কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে তিনজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

ডিএনসি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team