1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে মাদকসহ দুজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

আদমদীঘিতে মাদকসহ দুজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচটি অ্যাম্পুল ও ২০০ গ্রাম গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের পেয়ার আহম্মেদের ছেলে মো. সাজ্জাদ হোসেন (৪৭) এবং সান্তাহার চা-বাগান এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে মো. রমজান (২২)।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যাম্পুল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উদ্ধার করা মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই ধ্বংস করেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, “মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। এ ক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team