1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

আদমদীঘিতে গাঁজা ও চোলাই মদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ডিএনসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের মো. ফজলে রাব্বী (৩২), একই গ্রামের মো. শাইফুল ইসলাম (৩১) এবং হাজির আমবাগান এলাকার মো. মুন্না হোসেন (২৩)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আটক তিন আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। জব্দকৃত গাঁজা ও চোলাই মদ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদক নির্মূলে ডিএনসি বগুড়া নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team