1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আ.লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যার ‘শ্যুটার’ গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন

আ.লীগ নেতা টিপু ও শিক্ষার্থী প্রীতি হত্যার ‘শ্যুটার’ গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২

রাজধানীর শাহজাহানপুরে আ.লীগ নেতা টিপু ও কলেজ ছাত্রী প্রীতি হত্যার ঘটনায় এক শ্যুটারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা টিপুর ওপর হামলা করে। তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে টিপু ও রিকশা আরোহী সামিয়া আফনান প্রীতি (২২) নামে এক কলেজছাত্রী নিহত হন। আর গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২)।

পরে গত শুক্রবার (২৫ মার্চ) সকালে নিহতের স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে মামলা করেন।

স্থানীয় এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন।

টিপুর স্ত্রী ফারজানা ইসলাম ডলি আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত নারী কাউন্সিলর।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team