1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

অস্ত্র ও গুলিসহ যুবদল নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

লালপুর প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান সোনামনিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে নাটোরের লালপুর থানা পুলিশ। এ সময় তার আরও তিন সহযোগীকেও আটক করা হয়।

মঙ্গলবার (১৯ মে) সকালে নাটোরের লালপুর উপজেলার পালিদহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

গ্রেপ্তার মাহমুদ হাসান সোনামনি পাবনা-৪ আসনে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর ছোট ভাই। তিনি ঈশ্বরদী উপজেলা যুবদলের বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।

পুলিশ সূত্র জানায়, পালিদহ এলাকায় কয়েকজন ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সোনামনির কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে কাজল ও সুইটসহ তার তিন সহযোগীকেও আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team