1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ শুরু - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহ শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২০

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার থেকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করা হয়েছে। শুরু প্রথম দিনেই উপজেলা থেকে করোনা ভাইরাস সন্দেহে দুই ব্যাক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান।
তিনি সাংবাদিকদের বলেন, উপজেলায় করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য রোববার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়েছে। এ জন্য এখানকার দু’জন মেডিকেল টেকনোলজিস্টকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রথম দিনেই উপজেলা থেকে দুই ব্যক্তির করোনা ভাইরাস সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই দুই ব্যক্তির নমুনা সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে পাঠানো হবে। পরদিন মঙ্গলবার ওই দুই ব্যাক্তির নমুনার রেজাল্ট জানা যাবে।
তিনি আরো বলেন, এই পরীক্ষায় যে সমস্ত উপকরণ প্রয়োজন হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেগুলো আমাদের সরবরাহ করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এমন লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তি উপস্থিত হয়ে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করলে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হবে। হট নাম্বার গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ০১৭৬২৮৬৫৬১৬, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএস)০১৭৩০১৮৮৫৫২, এছাড়াও হাসপাতালের জরুরী বিভাগের নাম্বারে যোগাযোগ করা যাবে।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team