1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে বাস থেকে দুই বস্তা ভারতীয় কসমেটিকস্ ও নারীসহ আটক ২ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

রাজশাহীতে বাস থেকে দুই বস্তা ভারতীয় কসমেটিকস্ ও নারীসহ আটক ২

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে দুই বস্তা রাজস্ব ফাঁকি দেয়া ভারতীয় কসমেটিকস্ সামগ্রী ও নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনি রবের মোড় এলাকার নুরুল ইসলামের ছেলে বাবলু মিয়া (৪৫) ও নগরীর ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মৃত মনতাজ আলীর স্ত্রী হাসিনা (৩০)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের নগরীর আলিফ লাম মীম ভাটার মোড় এলাকার রাস্তায় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে চন্দ্রিমা থানা পুলিশ। উদ্ধার ভারতীয় কসমেটিকস্ সামগ্রীর মধ্যে রয়েছে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, বেটনোভেট ক্রিম, মুভ

ক্রিম ও হরলিক্সসহ বিভিন্ন সামগ্রী। এ তথ্য নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ ওসি সিরাজুম মনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে আলীফ লাম মীম ভাটার মোড়ে অবস্থান নিয়ে নওগাঁ থেকে রাজশাহীগামী একটি বাসে অভিযান চালিয়ে দুই বস্তা ভারতীয় কসমেটিকস্সহ এক নারী ও এক পুরুষকে আটক করি। তারা দিনাজপুরের হিলি বর্র্ডার দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে এসব সামগ্রী নিয়ে আসছিল। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team