1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুঠিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

পুঠিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : 

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাড়িতে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে । বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। ৬ অক্টোবর রবিবার রাত দেড় টার দিকে  তিনি ও তার স্বামী দগ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যাওয়া ওই ব্যক্তির নাম সালমা খাতুন  (৪২) এবং দগ্ধ হলেন তার স্বামী কামরুল ইসলাম। তার বাড়ি বেলপুকুর ইউনিয়নের কিসমত জামিড়া গ্রামে সালমা খাতুন সাবেক মেম্বার এবং জামিড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

ওই এলাকার একাধিক ব্যক্তি বলেন, ৭ অক্টোবর রাত ১টার দিকে নিজ শয়ন কক্ষে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে তাদের গায়ে আগুন ধরে যায়। পুড়ে যায় সালমার শরীর এবং অল্প দগ্ধ হয় তার স্বামী কামরুল। আগুনে দগ্ধ তাদেরকে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকেরা ওই রাতেই প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রবিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান।
সালমার স্বামী কামরুল ইসলাম বলেন, বুধবার ভোর রাতে হাসপাতালে তাঁর স্ত্রী সালমা মারা গেছেন। এবং আমি অল্প দগ্ধ হয়ায় রাজশাহী মেডিকেল থেকেই আমাকে ছুটি দিয়েছে।
এব্যাপারে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিনি দগ্ধ হওয়ার পরে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বুধবার ভোরে সালমা মারা জান বলে তিনি জানান।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team