1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে হোটেল মালিককে জরিমানা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

বাগমারায় নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে হোটেল মালিককে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও বাসি খাবার পরিবেশনের দায়ে এক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের হামিরকুৎসা বাজারে সামসুল ইসলামের খাবার হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সামসুল ইসলামের খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না, পচা এবং বাসি খাবার রাখার অপরাধে এই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম।

অপরদিকে গোয়ালকান্দি ইউনিয়নের দুবিলায় ব্রীজের নিচে বাঁধ দিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে মাছ চাষ করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। কৃষকের অভিযোগের ভিত্তিতে অভিযানে ব্রীজের নিচে বাঁধটি ভেঙ্গে দিয়ে পানির স্বাভাবিক গতি প্রবাহ ঠিক করা হয়। এর ফলে বিল থেকে যথা সময়ে পানি নিষ্কাশন হবে। এছাড়া কেউ যেন বখাটে স্টাইলে চুল না কাটে সে জন্য উপজেলার বিভিন্ন মোড়ে অভিযান

পরিচালনা করা হয়। সেই সাথে সেলুন মালিকদের বখাটে স্টাইলে চুল কাটতে নিষেধ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম বলেন, সামসুলের হোটেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন খাবার রাখার অপরাধে জরিমান করা হয়। সেই সাথে কেউ যেন বখাটে স্টাইলে চুল না কাটে সে ব্যাপারে সেলুন মালিকদের নিষেধ করা হয়।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team