1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

দুর্গাপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৯

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বেলাল হোসাইন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা অফিসার দেওয়ান নাজমুল আলম প্রমূখ। এছাড়াও পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করেন উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসার,শিক্ষক,শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীরা।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team