1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরের সিংড়ায় ব্রীজ ভেঙ্গে ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় ব্রীজ ভেঙ্গে ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় বণ্যার পানির স্রোতের কারনে বক্তারপুর ব্রীজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্রীজ ভাঙ্গার কারনে উপজেলা সদরের
সাথে অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

১৯৮৫সালে নির্মাণ করা হয় বক্তারপুর মোড়ের এই ব্রীজটি। বন্যার পানি বৃদ্ধির কারণে আজ শুক্রবার দুপুরে হঠাৎ করে পানির স্রোতে ভেঙ্গে পড়ে ব্রীজটি। এতে করে বক্তারপুর, গোবিন্দনগর, বারইহাটি, ডাকমন্ডব, বামনহাট সহ অন্তত ৩০টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রীজ ভেঙ্গে দ্রুত পানি নামার কারনে আশপাশের গ্রামগুলো প্লাবিত হওয়ার আশংকা করছেন এলাকাবাসীরা। এদিকে খবরপাওয়ার পর সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মহাতো, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল সহ অন্যান্যেরা ভেঙ্গে যাওয়া ব্রীজটি পরিদর্শন করেছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team