1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
নাটোরে এক নাইজেরিয়ান নাগরিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

নাটোরে এক নাইজেরিয়ান নাগরিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯

নাটোর প্রতিনিধি:  নাটোরে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার সময় জিম ওরফে জেমস নামে এক নাইজেরিয়ান নাগরিরেকর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।  নাটোর ডিবি পুলিশের পরিদর্শক সৈকত হাসান জানান, নাটোরের গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের স্কুল শিক্ষক দেলোয়ার জাহানের সাথে ফেসবুকের মাধ্যমে সম্পর্ক গড়ে তোলে গ্রেফতারকৃত জিম।

পরে জিম তাকে বিভিন্নভাবে বিদেশি নিয়ে যাওয়া এবং ব্যবসা করে অনেক টাকা লাভের লোভ দেখায়। এভাবে জিম দেলোয়ার জাহানের কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা হাতিয়ে নেয়। এরই এক পর্যায়ে   জিম পুনরায় তার কাছে আরো ২ লাখ ৫০ হাজার টাকা দাবী করে। ঘটনাটি দেলোয়ার জাহানের সন্দেহ হলে নাটোরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানায় সে। গত ৪ জুলাই  সকালে শহরের চকরামপুর এলাকায় জিম টাকা নিতে এলে গোয়েন্দা পুলিশের একটি তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী ড্রাইভিং লাইসেন্স ও একটি ভিসার কাগজ পাওয়া যায়। গ্রেফতারকৃত জিমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের  জন্য ডিবি পুলিশের এসআই লিটন কুমার সাহা নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানের আদালতে ৫দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানী শেষে আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team