1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ১ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০১৯

পাবনা প্রতিনিধি: পাবনায় ৪টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বাদশা সর্দার (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। রবিবার (৩০ জুন) দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বাদশা সদর উপজেলার দ্বীপচর গ্রামের কফিল উদ্দিন সর্দারের ছেলে। র‌্যাবের দাবি, আটককৃত বাদশা একজন অস্ত্রধারী সন্ত্রাাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
র‌্যাব-১২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবদুল্লাহ আল মোমেন জানান, অবৈধ অস্ত্রসহ বাদশা নিজ বাড়ীতে অবস্থান করছে গোপন মারফতে এমন খবর পেয়ে অভিযান চালায় পাবনা ক্যাম্পের সদস্যরা।

এ সময় একটি বিদেশী পিস্তল, একটি রিভলবার, দুইটি পাইপগান, ১৮ রাউন্ড গুলি ও একটি ধারালো অস্ত্র সহ বাদশা সর্দারকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়ের করে সোমবার (০১ জুলাই) দুপুরের দিকে আটক বাদশাকে পাবনা সদর থানার মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও র‌্যাব জানায়।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team