1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
বাগমারায় অটিজম ও এনডিডি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

বাগমারায় অটিজম ও এনডিডি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবেলিটিজ (এনডিডি) শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দেশের সকল অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যার শিশুদের আত্মনির্ভরশীল হওয়া এবং তাদেরকে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার উদ্দেশ্যে একটি অটিজম বিষয়ক একাডেমিক নির্মানের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল একাডেমী ফর অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবেলিটিজ (এনএএএনডি) এর আয়োজনে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত এর পরিচালনায় উক্ত কর্মশালায় অটিজম বিষয়ক ধারনা প্রদান করেন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রোজিনা আফরোজ, রাজশাহী সরকারী সিটি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা, বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল কবীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান, শিক্ষা অফিসার সিদ্দীকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মকলেছুর রহমান প্রমুখ।

দিনব্যাপি কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সুশিল সমাজের নেতৃবৃন্দ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team