1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
কিশোরগঞ্জে ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জে ট্রাক উল্টে এক ব্যবসায়ী নিহত

  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী এলাকায় ট্রাক উল্টে সুধীর চন্দ্র বর্মন (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুধীর কিশোরগঞ্জ সদরের তারাপাশা এলাকার মৃত শিব চন্দ্র বর্মনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আখতারুজ্জামান জানান, কিশোরগঞ্জগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে ট্রাক চালকের পাশে বসা মাছ ব্যবসায়ী সুধীর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team