1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

দুর্গাপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে দিন ব্যাপী স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুরো দিনব্যাপী উপজেলা হলরুমে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (এসডিজি)’র সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালায় অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মনসুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের। এসময় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের পরিচালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোত্তালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, দুর্গাপুর থানার (ওসি) আব্দুল মোতালেব প্রমুখ। এ কর্মশালায় বিভিন্ন দিক তুলে ধরে প্রজেষ্টরের মাধ্যমে গ্রপ আলোচনা উপস্থাপন করে তানোর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বী ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান। কর্মশালায় বিভিন্ন পেশার ৮০জন এক যোগে ৮টি গ্রপে অংশগ্রন করেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team