1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ৩ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা উদ্ধার: আটক ৩

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মার্চ, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের দল বুধবার বিকেল ৩টার দিকে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সাকোয়া গ্রামে অভিযান চালিয়ে মুনারুল শাহ্ (৩৫) কে ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করে। সে উপজেলার সাকোয়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে। অপর একটি অভিযানে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন চক কাপাশিয়া গ্রামে অভিযান চালিয়ে মোকলেছুর রহমান (২৬) কে

২১২ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। সে বেলপুকুর থানার আগলা উত্তরপাড়া এলাকার মোজাহারের ছেলে। এদিকে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন মুরারীপুর গ্রামে অভিযান চালিয়ে সজিব ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫৯৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। সে কাশিয়াডাঙ্গা থানার রায়পুর গ্রামের জালালের ছেলে। আসামীদের বিরুদ্ধে নিজ নিজ থানায় মামলা দায়ের করা হয়েছে।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team