1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি গুজব: কাদের - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি গুজব: কাদের

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,  ডেস্ক: একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জামায়াতের ক্ষমা চাওয়ার বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার বন্ধ হবে না বলে জানিয়েছেন তিনি।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলে সদ্য পদত্যাগ করা দলটির সহকারি সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক প্রসঙ্গে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের।বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর জামায়াত এখন ক্ষমা চাওয়ার বিষয়টি কেন সামনে নিয়ে এল, এটা ঘোলাটে। এটি তাদের রাজনৈতিক কৌশল হতে পারে। যদিও আনুষ্ঠানিকভাবে তারা এখনও এ বিষয়ে কিছুই বলেনি। তবে ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলমান আছে, সেটা বন্ধ হবে না।

জামায়াত যদি নতুন নামে আসে, তাহলে তাদের বিষয়ে কী হবে- এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নতুন নামে জামায়াত। নতুন বোতলে পুরোনো মদ যদি আসে, তাহলে পার্থক্যটা আর কী। নতুন নামে পুরনো আদর্শই যদি থাকে, তাহলে তো একই কথা।
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর অবসর নিয়ে খোলামেলা কথা বলা প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবসরের কথা বলেছেন। এর আগেও তিনি অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু দলের নেতাকর্মী ও কাউন্সিলরদের দাবির মুখে তিনি তা পারেননি। আগামীতেও নেতাকর্মীরা তাকে ছাড়বে কি-না সেটা ভাবতে হবে।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team