1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মারা গেছেন সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

মারা গেছেন সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল

  • প্রকাশের সময় : রবিবার, ১২ আগস্ট, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: সাহিত্যে নোবেলজয়ী লেখক ভি এস নাইপল মারা গেছেন। ৮৫ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় বংশোদ্ভূত নাইপল ১৯৩২ সালে ১৭ আগস্ট ব্রিটিনে জন্মগ্রহণ করেন।

ভি এস নাইপলের পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। তার বাবাও একজন লেখক ও সাংবাদিক ছিলেন। বাবার পথেই হাঁটেন নাইপল। ২০০১ সালের সাহিত্যে নোবেল বিজয়ী নাইপল ৩০টির বেশি বই লিখেছেন। নোবেল বিজয়ের আগে ১৯৭১ সালে তিনি বুকার পুরস্কার পেয়েছেন।

তিনি এক একটি দেশ ঘুরেছেন আর এক একটি সাড়াজাগানো বই লিখেছেন। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য উৎসব ‘ঢাকা লিটারেরি ফেস্টিভ্যাল’-এর ষষ্ঠ পর্বে অংশ নিতে বাংলাদেশেও এসেছিলেন তিনি।

ভি এস নাইপলের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘এ হাউস ফর মি. বিশ্বাস’, ‘এ বেন্ড ইন দ্য রিভার’, ‘অ্যামং দ্য বিলিভার্স’, ‘দি অ্যানিগমা অব অ্যারাইভাল’।

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team