1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুলাই, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী ও কলারোয়া থানার ওসি মারুফ আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাকডাঙ্গা গ্রামের নাছির উদ্দিনের ছেলে দেলোয়ার তার বাড়ীর ছাদে পোল্ট্রি ফার্ম করার জন্য ঘর তৈরি করছিল। এসময় একই গ্রামের আবুল কাশেমের ছেলে মিস্ত্রি সিরাজুল ইসলাম একটি বাঁশ সরাতে গিয়ে বাড়ীর ছাদের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তাঁরে লাগলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে ছাড়াতে গিয়ে বাড়ীর মালিক দেলোয়ার হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে আহত অবস্থায় সিরাজুল ইসলাম (৬০) ও দেলোয়ার হোসেনকে (২৭) হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team