1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
খুলনায় নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন বিএনপি প্রার্থী মঞ্জু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

খুলনায় নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন বিএনপি প্রার্থী মঞ্জু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্কদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ তুলে এর প্রতিবাদে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে (কেসিসি) বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় মহানগরীর মিয়া পাড়া রোডের বাসভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত নগরী জুড়ে পুলিশ ও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ধানের শীষের নির্বাচনী প্রচারণায় জড়িত বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এছাড়া অসংখ্য নেতাকর্মীর বাড়িতে তল্লাশির নামে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

তিনি অভিযোগ করেন, পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। নির্বাচনের কাজে যুক্ত থাকলে পরিণতি হবে ভয়াবহ বলেও ডিবি হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক সব কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঞ্জু বলেন, গ্রেপ্তারকৃতদের মুক্তি ও গণগ্রেপ্তার বন্ধ না হওয়া পর্যন্ত বিএনপির নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।
তবে প্রচারণা বন্ধ করলেও বিএনপি নির্বাচন মাঠ থেকে সরবে না বলে জানালেন নজরুল ইসলাম মঞ্জু।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team