1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মেহেরুন বেগম (৫৫) এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ধ্রুসর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেরুন বেগম পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দক্ষিণ বানিয়াদী গ্রামের ইউনুচ খানের স্ত্রী।

কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএমএম মাঈন উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজধানী পরিবহনের সঙ্গে কাশিয়ানীর ব্যাসপুরগামী মনিহার পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেরুন বেগম নিহত ও ৩০ জন যাত্রী আহত হন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

 

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team