1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মানিকগঞ্জে বাসের চাপায় এক যুবক নিহত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

মানিকগঞ্জে বাসের চাপায় এক যুবক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মানিকগঞ্জে যাত্রীবাহী একটি বাসের চাপায় মিন্টু মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মিন্টু মিয়া জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।

রবিবার সকাল সোয়া ৮টার দিকে সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মানিকগঞ্জগামী যাত্রীবাহী একটি পিকআপভ্যানকে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা যাত্রী মিন্টুর মৃত্যু হয়। এ ঘটনায় পিকআপভ্যান ও বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্ত প্রতিবেদনের জন্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team