1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কাভার্ডভ্যান ও পিকআপভ্যানের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক (২৮) নিহত ও গুরুতর আহত হয়েছেন দুইজন।

শনিবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাখিরমোড় এলাকার গোমতী ব্রিজের ঢালে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে ঢাকা-মাওয়া মহাসড়কে নিমতলি এলাকায় সকাল ৯টায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, সকালে ঢাকামুখী কাভার্ডভ্যানের সঙ্গে কুমিল্লাগামী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অজ্ঞাতপরিচয় এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি হাইওয়ে থানা হেফাজতে আছে এবং নিহতের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা গোলাম মোর্শেদ তালুকদার জানান, সকাল ৯টার দিকে গাংচিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১০ জন আহত হয়। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team