1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
গোদাগাড়ীতে পুলিশ হেফাজতে একব্যক্তির মৃত্যু: তদন্ত কমিটি গঠন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

গোদাগাড়ীতে পুলিশ হেফাজতে একব্যক্তির মৃত্যু: তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মার্চ, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী গোদাগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে আবু বক্কর নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট

তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে, রাজশাহী জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী। অন্য দু’জন হলেন, গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি একরামুল হক ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মির্জা আব্দুস সালাম। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে পুলিশ হেফাজতে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আবু বক্কর নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team