1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মার্চ, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় দর্শনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে কানন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কানন উপজেলার গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ার কামাল হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মার্স্টস শেষ বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কানন মোবাইলে কথা বলতে বলতে গাইদঘাট মাঠে ভুট্টার ক্ষেত দেখতে যাচ্ছিলেন। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আনোয়ার সাদাত জানান, কাননের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠানো হয়েছে।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team