
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নির্মাণাধীন ভবনের বারান্দা থেকে পড়ে আবু হুরাইয়া নামে দুই বছর বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে।
বুধবার (১১ নভেম্বর) হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আবু হুরাইয়া কুষ্টিয়া জেলার ইবি থানার কুশলিবাসা গ্রামের মো. হৃদয় ও মোসা. শিরিনার ছোট সন্তান।
স্বজনরা জানান, শিরিনার প্রথম সন্তান খাদিজা (৬) কিডনিজনিত সমস্যায় আক্রান্ত। গত ৪ নভেম্বর তাকে রামেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এদিকে শিশুটির বাবা মো. হৃদয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডের বারান্দায় অবস্থান করছিলেন।
এ অবস্থায় পরিবারের ছোট সন্তান আবু হুরাইয়া হাসপাতালের ১১ নম্বর মডেল ওয়ার্ডের বারান্দায় ছিল। সেখানে নির্মাণকাজ চলার মধ্যে কোনো এক সময় শিশুটি বারান্দা থেকে নিচে পড়ে প্রাণ হারায়।
খবর২৪ঘন্টা/এসএফ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।