1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোহনপুরে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, আটক তিন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

মোহনপুরে ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতি, আটক তিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় আট ইঞ্চি লম্বা একটি চাকু ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিহাগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পত্রপুর গ্রামের যমুনা জুট মিলের সামনে ৫০ থেকে ৬০ জনের একটি দল সমবেত হন। তাঁরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের নেতা-কর্মী বলে পুলিশের দাবি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তাঁরা মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

খবর পেয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিদের অধিকাংশ পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ। পরে সেখানে তল্লাশি চালিয়ে মশাল, মোটরসাইকেল, চাকু ও মুঠোফোন উদ্ধার করা হয়।

এবিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team