1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে কিশোর নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে কিশোর নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে এক কিশোর নিহত হয়েছেন। নিহত কিশোরের নাম মোহাম্মদ আলী(১৬)। সে শিবগঞ্জ পৌরসভাধীন লাগাদপাড়া এলাকার নাজির উদ্দিনের ছেলে।

সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক জানান, রোববার দিবাগত রাতে রাত দেড়টার দিকে দুই বন্ধু মোটরসাইকেল যোগে শিবগঞ্জ থেকে মনাকষা যাবার পথে কালুপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ আলী রাস্তার পাশে পানিতে পড়ে নিখোঁজ হয়। গুরুতর আহত নাহিদকে (১৪) অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে স্থানীয়দের সহযোগিতায় আত্মীয়-স্বজনরা কচুরিপণার মধ্য থেকে মোহাম্মদ আলীর মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team