1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে ৩০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বগুড়া সদর থানার স্টেশন রোডে স্বপ্নপুরী হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার পার বগুড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে জামিল উদ্দিন (৩০), চকলোকমান এলাকার আজিজার রহমানের ছেলে নজরুল ইসলাম (৪০) এবং কুকরুল দক্ষিণপাড়া এলাকার মোতরাজ রহমান প্রামাণিকের ছেলে আনিছার রহমান (৩০)।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে ৩০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ বিষয়ে ডিএনসি বগুড়ার উপপরিচালক জিল্লুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ডিএনসির অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে কাউকে ছাড় দেওয়া হবে না।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team