1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

পাবনা প্রতিনিধি: এতিহ্যবাহী পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আব্দুল হামিদ সড়কের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে (মুক্তমঞ্চে) জমে উঠেছে ৯দিন ব্যাপী “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা”। দর্শনার্থীরা মেলার স্টলগুলোতে ভিড় জমাচ্ছেন। বেচাকেনাও হচ্ছে জমজমাট। “হৃদয়ে পাবনা” ও “বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম” নামে দুইটি সংগঠনের আয়োজনে প্রতিবারের মতো ২২ অক্টোবর থেকে ১ নভেম্বর ১১দিন ব্যাপী  এ মেলা ও উৎসব শুরু হয়।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অনুপ্রেরণা, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও নিজেদের উৎপাদিত পণ্যের প্রচার-প্রসার বাড়ানোর উদ্দেশ্যে এ মেলা ও উৎসবের আয়োজন করা হয়।

মেলার ৫৬টি স্টলের মধ্যে অধিকাংশই ছিল নারী উদ্যোক্তাদের। পাট, বাঁশ-বেতের তৈরি সামগ্রী, বিভিন্ন রকমের কেক, পিঠা পুলি, জিলাপী, খই, খুরমা, ফুচকা, চটপটি, আঁচার, পোশাক, গাছ, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য এ মেলার স্টলে স্থান পেয়েছে। এছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে।

মেলার দর্শনার্থী জান্নাতী ফেরদৌস বলেন, পাবনাতে অনেক উদ্যোক্তা মেলা হলেও এই “পাবনা উৎসব” একটি ভিন্নমাত্রার আবহ তৈরি করেছে। দেখতে এসে বেশ ভালো লাগছে। তরুণ উদ্যোক্তাদের আয়োজন সবার নজর কেড়েছে। পাবনার উদ্যোক্তাদের জন্য আরও ভালো কিছু হবে বলে আশা করছি।

ইলা ফ্যাশনের উদ্যোক্তা মারুফা ইয়াসমিন ইলা বলেন, নিজেদের পণ্যগুলো ক্রেতাদের নজরে ও অনলাইনের পাশাপাশি অফলাইনেও যেন বিক্রি করতে পারি মূলত সে কারণেই আমাদের এ মেলায় আসা। আমরা বিশেষ করে যারা নারী উদ্যোক্তা রয়েছি, আমাদের পণ্যগুলো সরাসরি ক্রেতাদের হাতে পৌঁছে দিতে পারছি।

কোল্ড স্টোন আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক “পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার” ভূয়সী প্রশংসা করে বলেন, এটি একটি ভিন্নধর্মী আয়োজন, এটি পাবনা জেলার শিল্প-সাহিত্য-সংস্কৃতির ব্যান্ডিং। পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ব্যতিক্রমর্ধমী এই আয়োজন পাবনাবাসীর হৃদয়ে গেঁথে থাকবে।
মেলায় আগত দর্শনার্থী নৃত্যশিল্পী নাঈম হোসেন বলেন, মেলায় এসে অনেক ভালো লাগছে। এত মানুষের সমাগম হতে পারে ভাবতে পারিনি। মেলায় প্রতিটি স্টল ছিল বিভিন্ন পণ্য সামগ্রীতে ভরপুর।

উদ্যোক্তা মেলার আয়োজক হৃদয়ে পাবনার সভাপতি ও গণমাধ্যমকর্মী আর কে আকাশ বলেন, বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য ও ঐতিহ্যবাহী জেলা পাবনা ১৮২৮ খ্রিষ্টাব্দের ১৬ অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বা জন্মবার্ষিক উপলক্ষে প্রতিবারের ন্যায় আমরা “পাবনা উৎসব  ও উদ্যোক্তা মেলার” আয়োজন করেছি।
উৎসবে পাবনার ইতিহাস, ঐতিহ্য, স্থাপনা, প্রতিষ্ঠানের তথ্যচিত্র প্রদর্শনী, কৃতিজনদের সম্মাননা, পাবনা জেলাকে নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা, নৃত্য প্রতিযোগীতা, বিশিষ্ট্যজনদের শুভেচ্ছা বক্তব্য, পাবনার আঞ্চলিক গান ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।
অনেক তরুণ উদ্যোক্তা “পাবনা উৎসব  ও উদ্যোক্তা মেলায়” যুক্ত হয়েছেন। তারা তাদের তৈরি পণ্যের প্রচার করতে কেবল অনলাইন ব্যবহার করে। সেখান থেকে বেরিয়ে এসে তাদের এই প্রচারটা সরাসরি ক্রেতাদের সামনে করার লক্ষ্যেই মূলত নারী উদ্যোক্তাদের সহযোগিতায় এই মেলার আয়োজন।
আরেক আয়োজক সোনিয়া কিচেনের সৈয়দা সোনিয়া খাতুন বলেন, এ মেলায় হাজার হাজার দর্শনার্থী ও ক্রেতারা আসছে। তরুণ উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখে তারা কিনছেন এবং উৎসাহিত ও অনুপ্রাণিত করছেন।

“পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায়” পাবনা কুটির (উদ্যোক্তা- মোল্লা আসাদুল), নিয়ন্তা কালেকশন (হোসনা খাতুন পপি), সোয়াদ এন্টারপ্রাইজ (সাইম অভি), বিসমিল্লাহ হ্যান্ডিক্রাফট (সোহাগ মৃধা), সাহিম বুটিক এন্ড হ্যান্ডিক্রাফট (সেলিনা ইসলাম), মদিনা হ্যান্ডিক্রাফট (হিমেল রানা), আদিত্যা’স কালেকশন (নাছরিন আক্তার), সজিব খেলনা ঘর (মো. সজিব হোসেন), স্নিগ্ধা হ্যান্ডিক্রাফটস (সজিব হোসেন), ঘরের স্বাদ (মৌসুমী), আলী সাজ ঘর (মো. জিহাদ), ফিহা হ্যান্ডিক্র্যাফট (শাপলা খাতুন), রুবি জুয়েলারি (রুবি), প্লেবল খেলাঘর (রাশেদুল ইসলাম), নওরীন কালেকশন (খাদিজা ইসলাম নওরিন), জান্নাতুল কেক হাউজ (জান্নাতুল ফেরদাউস), শুকুর স্টোর (শুকুর আলী শেখ), আশরাফুল জিলাপী ঘর (আশরাফুল শেখ), সাবিহা হ্যান্ডিক্রাফট (রাশেদুল ইসলাম), গহনা বাড়ি (রনি মিয়া), শিল্প সমীকরণ (হুসনে আরা), আড্ডা মটকা চা ঘর (শারমীন আক্তার আদুরী), খাবার বাড়ি (রিতা আক্তার), পারিজা’স কেক হাউজ (শর্মিলা ইয়াসমিন), আ্ইমান হস্তশিল্প (সাইদুর রহমান পিলু), সিরাজগঞ্জ আচার ঘর (ফারুক মন্ডল), রংতুলি (নুসরাত জাহান), কাকলি এন্টারপ্রাইজ (কাকলি আক্তার), ইলা ফ্যাশন (মারুফা ইয়াসমিন ইলা), প্রিয়া ফ্যাশন (শারমীন আক্তার প্রিয়া), জুঁথি ক্রাফট কর্ণার (জাকিয়া সুলতানা জুঁথি), দেশোয়ান (জিন্নাত আরা), পাবনা উইমেন চেম্বার (আসমা আক্তার খুকি), সুজন কসমেটিক্স (সোলায়মান হোসেন), আল্লাহর দান (আশিকুল ইসলাম), গিফট স্টোরি এন্ড ফ্যাশন (ফাতেমা নুসরাত), হ্যালো গার্লস (ফাতেমা নুসরাত), আর জে গিফট কালেকশন (দিগন্ত ইসলাম সিফাত), রিয়াদ নার্সারি ও আলফাজ মধু (আবদুল্লাহ বিশ্বাস), (আব্দুল খালেক) কোল্ড স্টোন আইসক্রিমসহ মোট ৫৬ টি স্টল অংশগ্রহণ করেছে। ১ নভেম্বর রবিবার “পাবনা উৎসব  ও উদ্যোক্তা মেলার” সমাপনী অনুষ্ঠিত হবে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team