1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
পুরাতন বাণিজ্য মেলার মাঠে সব ধরনের মেলা স্থগিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

পুরাতন বাণিজ্য মেলার মাঠে সব ধরনের মেলা স্থগিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিত করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সচিবালয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় যুবমেলা আয়োজনের স্থান নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘না, এটা জাতীয়ভাবেই এখানে সকল মেলাগুলোকে স্থগিত ঘোষণা করা হয়েছে। এটা গণপূর্ত মন্ত্রণালয় থেকে সেটাকে আনুষ্ঠানিকভাবে তারা আজকে সকালবেলায় চিঠি দিয়েছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আমরা সেই মেলাগুলো স্থগিত করেছি।’

জাতীয় যুবমেলা হবে কিনা, জানতে চাইলে মো. আমিনুল হক বলেন, ‘না। আপাতত আমরা এটা স্থগিত করেছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয়টা হবে না। স্থানীয়ভাবে প্রত্যেকটি জেলা, উপজেলায় সব জায়গাতে হবে।’

মেলা স্থগিতের কারণ সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘না, এটার স্পেসিফিক কোনও কারণ তারা দেখায়নি। তারা বলেছে যে আমরা আপাতত এই জায়গার যে মেলাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলোর সব মেলাগুলোই তারা স্থগিত ঘোষণা করেছে।’

প্রতিমন্ত্রী জানান, জাতীয় পর্যায়ে যুবমেলা স্থগিত হলেও দেশের প্রতিটি জেলা ও উপজেলায় স্থানীয়ভাবে মেলা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বায়োগ্যাস প্ল্যান্ট থেকে শুরু করে বাংলাদেশ-চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের মধ্যে নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team