1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
আইজিপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করবেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

আইজিপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত বিবেচনা করবেন প্রধানমন্ত্রী: ডা. জাহেদ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নিউজ ডেস্ক: দেশে উগ্রবাদী ও চরমপন্থি গোষ্ঠীর তৎপরতা, সংখ্যালঘুদের ওপর হামলা, মুক্তিযোদ্ধার দাফনে বাধা, রাজনৈতিক সহিংসতা এবং পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বিষয়ে কথা বলেন।

পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্য নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্যটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দফতর আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।

তিনি বলেন, ‘আইজিপির মূল বক্তব্য থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত পাওয়া অসম্ভব নয়। অনেকে সেভাবেই বক্তব্যটির ব্যাখ্যা করেছেন। তবে পরবর্তী ব্যাখ্যায় বলা হয়েছে, তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাতে চাননি।

সাংবাদিকদের নিয়ে আইজিপির মন্তব্যের বিষয়েও পুলিশ সদর দফতর ব্যাখ্যা দিয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘ওই বক্তব্যে সাংবাদিকদের সম্পর্কে এক ধরনের ঢালাও অভিযোগের বিষয় ছিল। সেটিও স্পষ্ট করা হয়েছে।’

তিনি বলেন, ‘একজন দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির বক্তব্য যদি ভুলভাবে মানুষের কাছে পৌঁছায়, তাহলে সেটি ব্যাখ্যা করা প্রয়োজন। তিনি ব্যাখ্যা দিয়েছেন। আমার মনে হয় এর মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে।’

আইজিপি তার আগের বক্তব্যে অনড় থাকেননি বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার পর তার অবস্থান স্পষ্ট করা হয়েছে। এ বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত। তবে কেবল ব্যাখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় কিনা এবং আইজিপির বিরুদ্ধে কোনও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা—এমন প্রশ্নের সরাসরি সিদ্ধান্ত জানাননি তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আইজিপির বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তী কোনও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হলে প্রধানমন্ত্রী তার গুরুত্বপূর্ণ বিদেশ সফর শেষে বিষয়টি বিবেচনা করবেন।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team