1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
যাত্রীবাহী বাসে ১৭০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

যাত্রীবাহী বাসে ১৭০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পাচারের অভিযোগে মো. মাহাবুব হাসান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের কর্মকর্তারা জানান, রোববার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে শিবগঞ্জ থানাধীন ভরিয়া পাকুরতলা এলাকায় এসএস ফুড জোনের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী যমুনা লাইন নামের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়। কোচটির ঢাকা মেট্রো-ব-১৪-৯৯০১ নম্বরের নিবন্ধন রয়েছে। কোচের বি-৩ আসনে বসা টিকিটবিহীন যাত্রী মাহাবুব হাসানের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

জব্দ করা ইয়াবার মধ্যে আটটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেটে ২০০ পিস করে মোট ১ হাজার ৬০০ পিস এবং অপর একটি প্যাকেটে আরও ১০০ পিস ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধার করা ইয়াবার সংখ্যা ১ হাজার ৭০০ পিস, যার মোট ওজন ১৭০ গ্রাম। এ সময় মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে একটি সিমসহ ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি সিমসহ সিম্ফনি বাটন ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার মাহাবুব হাসান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ ইউনিয়নের ভদ্রেশ্বরী গ্রামের মৃত কালাম আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে উপপরিচালক মোহা. জিল্লুর রহমান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক পাচার ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর বদ্ধপরিকর।”

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team