1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে মাদকসহ দুইজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

ডিএনসির অভিযানে মাদকসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আদমদীঘি উপজেলার সান্তাহার হাউজিং কলোনির মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. নিরব (২৬) এবং ইয়ার্ড কলোনির মৃত ইউনুস মিয়ার ছেলে মো. রমজান মিয়া (৫২)।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

আদালত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে চার মাস এবং অপরজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি দুজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

 

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team