
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধ: মহাদেবপুরে রবিউল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা সদরের চকগোবিন্দ যুব সমাজের আয়োজনে
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে চকগোবিন্দ বাদেশ্বর ফুটবল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ৪৮ নওগাঁ ৩ মহাদেবপুর বদলগাছি আসনের জাতীয় সংসদ সদস্য ফজলে হুদা উপস্থিত থেকে বক্তব্য দান এবং পুরস্কার বিতরণ করেন। খেলা শেষে টুর্ণামেন্টের সভাপতি শ্রী তাপস কুমার ঘোষ সমাপনী বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার নান্নু , সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আক্কাস আলী, সাবেক ছাত্রদল নেতা এবং জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক জেষ্ঠ প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ ,এমপি প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, তাঁতি দলের সভাপতি সেকেন্দার আলী,কৃষক দলের সাধারণ সম্পাদক ও এমপির রাজনৈতিক সচিব মতিউর রহমান মতি,বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাবলু,সহ বিএনপি যুবদল ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় আমির হামজা ট্রেডার্স সরস্বতীপুর ফুটবল একাডেমি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। উল্লেখ্য যে, যুবসমাজকে মাদক এবং স্মার্টফোনের খারাপ দিক থেকে দূরে রাখবার জন্য এই খেলা আয়োজন করা হয়।
খবর২৪ঘন্টা/মইসে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।