1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৩টি মন্ডপে শুরু হচ্ছে শারদীয় দূর্গাপূজা  - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দুর্গাপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৩টি মন্ডপে শুরু হচ্ছে শারদীয় দূর্গাপূজা 

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
‎দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ৭ টি ইউনিয়ন,১টি পৌরসভায় শুক্রবার বোধনের মধ্যে দিয়ে দেবীর নিদ্রা ভাঙার মধ্য দিয়ে সনাতন ধর্মীয় বড় উৎসব দূর্গাপূজা আরম্ভ হতে চলেছে।
‎
আগামী ১৬ই অক্টোবর শুক্রবারে মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ বছরের শারদীয় দুর্গোৎসব। শনিবার ও রবিবার মহাসপ্তমী, সোমবার মহাষ্টমী ও কুমারীপূজা এবং মঙ্গলবার মহানবমী, ২১শে অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
‎
‎সনাতন পঞ্জিকা মতে, এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা ঘটক (ঘোড়ায়) চড়ে স্বর্গালোক থেকে মর্ত্যলোকে আগমন করবেন। এবং দেবী পৃথিবী হতে স্বর্গালোকে বিদায় (গমন) করবেন নৌকা চড়ে।
‎
‎এবার দুর্গাপুর উপজেলায় ২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ও নিরাপত্তার সঙ্গে সকলে যেন পূজা উদযাপন করতে পারেন সে কারনে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবায় আন্তরিক ভাবে পরিশ্রম করে যাচ্ছে। সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব নির্বিঘ্নে সম্পূর্ণ করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
‎
‎দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, মন্ডপের কমিটির সভাপতি সেক্রেটারি সাথে যোগাযোগ করা হচ্ছে এবং গ্রামপুলিশ, আনসার ভিডিপি বাহিনী সকল মন্ডপে অবস্থান ও আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশের মোবাইল টিম মন্দির গুলোতে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্হা গ্রহণ করা হয়েছে।
‎
‎এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, এবার দুর্গাপুর উপজেলায় ২৩টি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গাপূজার জন্য ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতিমূলক কাজ শেষ করা হয়েছে। উপজেলার সকল মন্ডপে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ ও আইনি নিরাপত্তা দেওয়া হবে বলেও তিনি জানান।
খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team