1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত

  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্সের ধাক্কায় নীরেন চন্দ্র বর্মন ওরফে হীরেন (৪৫) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পরেশ চন্দ্র বর্মন (৫৮) নামের ভ্যানের এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার এনায়েতপুর গ্রামের মদিনা পেট্রোল পাম্পের উত্তর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীরেন চন্দ্র বর্মন উপজেলার মুগরইল গ্রামের মৃত ধীরেন চন্দ্র বর্মনের ছেলে। আহত পরেশ চন্দ্র বর্মন একই গ্রামের মৃত অধীর চন্দ্র বর্মনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে হীরেন চন্দ্র বর্মন ভ্যানে যাত্রী পরেশ চন্দ্র বর্মনকে নিয়ে মহাদেবপুরের দিকে আসছিলেন। এ সময় নজিপুরের দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীরেন চন্দ্র বর্মনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পরেশ চন্দ্র বর্মনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো.ওমর ফারুক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team