1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
মুদি দোকানি বারিউল হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

মুদি দোকানি বারিউল হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর মুদি দোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৫। সোমবার দিবাগত রাতে নগরীর ভাটাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর ভাটাপাড়া এলাকার মো. ইসরাইল (৩০) ও মো. হানিফ (৪৫)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে এসআরবি ৫।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তারের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকায় পূর্বশত্রুতার জেরে একদল সন্ত্রাসী মুদি দোকানি বারিউল ইসলামের দোকানে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার ঘটনা দেখে বারিউল বাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team