1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়া সদরে অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার রেলস্টেশন ও সেউজগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদরের কলোনী এলাকার মৃত শহিদ আলমের ছেলে ফাইয়াজ আলম (২৬), পাবনার চাটমোহর উপজেলার আফ্যাতপাড়া এলাকার শফি প্রামাণিকের ছেলে শামীম হোসেন (৩৫) এবং বগুড়া সদরের নাটাইপাড়া এলাকার আহসান মন্ডলের ছেলে রাজু (২১)।

ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকারের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় তিনজনকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দ করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team