1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারের হাতে ৬ লাখ ৩৬ হাজার টাকা - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত শিক্ষকের পরিবারের হাতে ৬ লাখ ৩৬ হাজার টাকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের প্রাপ্য অর্থ প্রয়াত এক শিক্ষকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিল্পকলা মার্কেটের চতুর্থ তলায় জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে হড়মা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের পরিবারের হাতে ৬ লাখ ৩৬ হাজার ৫১২ টাকা তুলে দেওয়া হয়।

তহবিলের সাবেক সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম প্রয়াত শিক্ষকের পরিবারের সদস্যদের হাতে এ অর্থ তুলে দেন।

এ সময় জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি মো. আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসলাম কবিরসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে প্রয়াত শিক্ষক মো. নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team