1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তার দুজনের মধ্যে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে গাবতলী উপজেলার সোন্দাবাড়ী ও পদ্মপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মো. আব্দুর রশিদের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২) এবং সোন্দাবাড়ী এলাকার মো. খোকার ছেলে মো. খোকন (৩৮)। খোকন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দুইজনকে টাপেন্টাডল ট্যাবলেটের দুইটি পিসসহ গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তার দুজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে জব্দ করা টাপেন্টাডল ট্যাবলেট ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মো. জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

খবর২৪ঘন্টা/মইসে

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team