1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : admin : admin admin
  6. [email protected] : nahid islam : nahid islam
  7. [email protected] : R khan : R khan
ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ডিএনসির অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার সুলতানপুর সাকিদারপাড়া এলাকার মো. খোকনের ছেলে মো. রয়েল হোসেন (৩৪) এবং আদমদীঘি উপজেলার দেলুঞ্জা গ্রামের মৃত এরফান আলীর ছেলে মো. দেলোয়ার প্রামাণিক (৪৪)।

ডিএনসি বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে দুইজনকে গাঁজাসহ গ্রেফতারের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে একজনকে ১০ দিনের এবং অপরজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে একজনকে ১ হাজার টাকা এবং অপরজনকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান শেষে জব্দ করা ২০০ গ্রাম গাঁজা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

খবর২৪ঘন্টা/এসএফ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

 
Developed By Khobor24ghonta Team